সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে ঋন খেলাপির দায়ে ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল

  • আপডেট টাইম সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫
  • ৫১৫ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে \ নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে ৪ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে বাতিল করা হয়েছে। বিভিন্ন ব্যাংকে ঋন খেলাপির দায়ে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১ জন ও সাধারন কাউন্সিলর পদে ৩ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। গতকাল রবিবার সকালে মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও কাউন্সিলর প্রার্থীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র যাচাই-বাছাই এর ফল ঘোষনা করেন হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও নবীগঞ্জ রির্টানিং অফিসার মোঃ বেলায়েত হোসেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল­াহ ও নবীগঞ্জ নির্বাচন কর্মকর্তা মোঃ আবু সাঈম উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকে ঋণ খেলাপি আছেন মর্মে বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত পৃথক নোটিশের কারণে পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুস সালাম ও নুর মিয়ার মনোনয়ন পত্র বাতিল করেন।
এ সময় ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাফিজ নিয়ামুল হকের নাম ঘোষনার সময় অগ্রণী ব্যাংকের জনৈক কর্মকর্তা উপস্থিত হয়ে হাফিজ নিয়ামুল হক ঋনের জামিনদার আছেন মর্মে একটি লিখিত ডকুমেন্ট দেন পরে নির্বাচন কমিশন তার মনোনয়ন পত্র বাতিল করে দেয়। অপর দিকে একই সময় সংরক্ষিত ৪, ৫ ও ৬ নং আসনের কাউন্সিলর প্রার্থী রুকেয়া বেগমের নাম ঘোষণাকালে অগ্রণী ব্যাংকের এক কর্মকর্তা আপত্তি জানান। তাদের ব্যাংকে রুকেয়া ২০১০ সালের একটি ঋণে খেলাপি হন মর্মে একটি লিখিত দেন। যার কারণে নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিল করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com