শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

খালাস চেয়ে ঐশীর আপিল

  • আপডেট টাইম সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫
  • ৫১৪ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক \ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যায় তাদের মেয়ে মৃত্যুদন্ড প্রাপ্ত ঐশী রহমান খালাস চেয়ে আপিল করেছেন। রোববার দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবী এডঃ মাহবুব হোসেন রানা এ আপিল দায়ের করেন। আপিল আবেদনে মৃত্যুদন্ড থেকে খালাস চাওয়ার পাশাপাশি ঐশীর বিচার প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করা হয়েছে। হাইকোর্টে ঐশীর পক্ষে লড়বেন আইনজীবী আফজাল এইচ খান। এর আগে ১৯ নভেম্বর বাবা-মাকে হত্যার দায়ে ঐশীর মৃত্যুদন্ডা দেশের বিচারিক আদালতের রায়ের নথিসহ ডেথ রেফারেন্স হাইকোর্টে এসে পৌঁছে। পুলিশের এসবি পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় গত ১২ নভেম্বর নিহতদের একমাত্র মেয়ে ঐশী রহমানকে মৃত্যুদন্ডাদেশ দেন ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদের আদালত। মৃত্যুদন্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর কারাদন্ডের নির্দেশ দেওয়া হয়। মামলার অন্য আসামি ঐশীর বন্ধু মিজানুর রহমান রনিকে খুনের ঘটনার পর ঐশীদের আশ্রয় দেওয়ার অপরাধে দুবছরের কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো একমাস কারাদন্ড দিয়েছেন আদালত। অপর আসামি ঐশীর বন্ধু আসাদুজ্জামান জনি খালাস পেয়েছেন। দুটি খুনের জন্য পৃথক দুটি অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। দুটি অপরাধের জন্য আলাদা আলাদা করে ঐশীকে দুইবার ফাঁসি ও দুবারে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের চামেলীবাগে নিজেদের বাসা থেকে মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এর পরদিন ঐশী গৃহকর্মী সুমীকে নিয়ে রমনা থানায় আত্মসমর্পণ করেন। গত বছরের ৯ মার্চ ডিবির ইন্সপেক্টর আবুয়াল খায়ের মাতুব্বর ঢাকার সিএমএম আদালতে ঐশীসহ চারজনকে অভিযুক্ত করে পৃথক দুটি চার্জশিট দাখিল করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com