শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে কমিউনিটি ক্লিনিক গুলো বন্ধের পথে \ সেবা থেকে বঞ্চিত সাধারন মানুষ

  • আপডেট টাইম বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫
  • ৫৩১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি \ গরীব ও সাধারন রোগীদের সেবার জন্য সরকারের কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠিত চুনারুঘাট উপজেলার কমিউনিটি ক্লিনিক গুলো বন্ধের পথে। এতে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারন রোগীরা। উপজেলার বিভিন্ন এলাকায় ৩০টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এর মধ্যে কয়েকটি চালু থাকলেও অধিকাংশতেই গরু-ছাগলের স্থান। রয়েছে তালাবদ্ধ অবস্থায়। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে পল­ী অঞ্চলের সাধারণ রোগীরা চিকিৎসা সেবা নেয়ার জন্য ক্লিনিকগুলো প্রতিষ্ঠিত হলেও বর্তমানে নিজেই রোগী হয়ে পড়েছে। সরেজমিনে পাকুড়িয়া, গাজীগঞ্জ, মিরাশী সহ অনেকটি ক্লিনিক ঘুরে দেখা যায় তালাবদ্ধ অবস্থায় রয়েছে। এ ব্যাপারে স্থানীয়দের জিজ্ঞাস করলে অনেকেই জানান, ক্লিনিকগুলো প্রতিদিনই বন্ধ থাকে। মাঝে মধ্যে দায়িত্বশীল ডাক্তাররা আসলেও কিছুক্ষণ বসেই রোগীদের চিকিৎসা না করে গল্প-গোজব করে তারা চলে যান। এ ব্যাপারে গাজীগঞ্জের ক্লিনিক এলাকার অনেকেই জানান, দায়িত্বশীল স্বাস্থ্য কর্মী সুয়েব আহমদ নামে একজন এ ক্লিনিকের দায়িত্বে থাকলেও অনেকদিন যাবত উনাকে দেখা যাচ্ছে না এবং ক্লিনিকের তালাও খুলেনি। অপরদিকে পাকুড়িয়া ক্লিনিক এলাকার অনেক বাসিন্দারা জানান। ওই ক্লিনিকের দায়িত্বে স্বাস্থ্য কর্মী আজিজুর রহমান নামে একজন থাকলেও তাকে অনেকদিন যাবত ক্লিনিকে দেখা যাচ্ছে না এবং ক্লিনিকের তালাও খুলেনি। ফলে শত শত সাধারন গরীব অসহায় রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তারা ক্লিনিকে চিকিৎসা না পেয়ে চুনারুঘাট সদর হাসপাতালে প্রতিদিন ভিড় জমাচ্ছেন। এ ব্যাপারে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তথা স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ কামনা করছেন ভুক্তভোগী রোগীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com