শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ট্রলি চাপায় পঞ্চম শ্রেণির ছাত্রের মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫
  • ৪৭৭ বা পড়া হয়েছে

এম এ আই সজিব \ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মেহেদী হাসান (১২) নামের এক কিশোর সড়ক দূর্ঘটনায় মারা গেছে। সে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার নুরপুর গ্রামের স্থানীয় প্রাইমারী স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র। গতকাল মঙ্গলবার দুপুরে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। হবিগঞ্জ সদর থানার এসআই ওমর ফারুক ময়নাতদন্ত শেষে লাশ তার পরিবারের জিম্মায় হস্তান্তর করেন।
জানা যায়, গতকাল সকালে নুরপুর থেকে সে লাখাই আসার পথে পথিমধ্যে একটি ট্রলি তাকে চাপা দিলে গুরুতর আহত হয়। আহত অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় মেহেদী দুপুরে মারা যায়। ট্রলিটি জনতা আটক করলেও চালক পালিয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com