সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

আজমিরীগঞ্জে ডাকাতের কবলে উপজেলা চেয়ারম্যান আতর আলী রক্ষা পেলেন গুলি ছুড়ে

  • আপডেট টাইম রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫
  • ৬০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ গুলি ছুড়ে ডাকাতের কবল থেকে রক্ষা পেলেন আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আতর আলী। গতকাল রাত সাড়ে ১১ টার দিকে বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ সড়কের আঞ্জন আজমিরীগঞ্জে ডাকাতের কবলে
উপজেলা চেয়ারম্যান আতর আলী
রক্ষা পেলেন গুলি ছুড়েনামক স্থানে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, গতকাল সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের জরুরী সবায় অংশগ্রহণ করতে আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আতর আলী ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নলীউর রহমান তালুকদার হবিগঞ্জ আসেন। মিটিং শেষে রাতে তারা উপজেলা পরিষদের গাড়ি যোগে আজমিরীগঞ্জ ফিরছিলেন। তাদের গাড়িটি বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ সড়কের আঞ্জন নামক স্থানে পৌছুলে আকেটি টমটম দিয়ে বেরিকেট দিয়ে তাদের গাড়ির গতিরোধ করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান আতর আলী তার ব্যক্তিগত বন্দুক দিয়ে ডাকাতদের লক্ষ্য করে পর পর ৬ রাউন্ড গুলি ছুড়েন। এতে ডাকাতরা রাতের আধারে হাওড় দিয়ে পালিয়ে যায়। এ সময় উলে­খিত স্থানের পাশে শিবপাশা বাজারের ব্যবস্থায়ী ডাক্তার মুস্তাকিম ও নিজামুলকে হাত-পা বাধা অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখতে পান। পরে তাদের উদ্ধার করেন। দু’ব্যবসায়ী জানান, তাদেরকে হাত-পা বেধে মোবাইল সহ ডাকাতরা সব কিছু হাতিয়ে নিয়ে রাস্তার পাশে তাদের প্রায় ১ ঘন্টা ফেলে রাখে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com