বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা

  • আপডেট টাইম সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৩
  • ৫২৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের নবীগঞ্জ সবুজ কুঁড়ি কেন্দ্রের বৃত্তি পরীক্ষা ( প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ) গত শুক্র ও শনিবার নবীগঞ্জ জে কে মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে দেড় শতাধিক ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করে। নবীগঞ্জ-বাহুবল এলাকার সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। তিনি মেধা বিকাশে এ ধরণের বৃত্তি পরীক্ষার ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি বিকাশ চন্দ্র রায় (পরিচালক সবুজ কুঁড়ি) এবং সাধারণ সম্পাদক রফিকুল আলম আজাদ (পরিচালক পাঞ্জেরী) বৃত্তি পরীক্ষা পরিচালনার জন্য সবুজ কুঁড়ি কিন্ডার গার্টেনের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিকাশ চন্দ্র দাশকে সদস্য সচিব এবং বেগম জাহানারা প্রি-ক্যাডেট এর অধ্যক্ষ নজরুল ইসলাম, সান ফ্লাওয়ারের অধ্যক্ষ রাধিকা রঞ্জন দাশ, ইকরা-এর অধ্যক্ষ নজরুল ইসলাম ও রেডরোজ-এর পরিচালক ইসমত আহমদকে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দেন। পরীক্ষা কেন্দ্রের পরিদর্শক ছিলেন নবীগঞ্জ জে কে মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম এবং উপ-পরিদর্শক ছিলেন ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বদরুল আলম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com