শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ সদর হাসপাতালে দুই নবজাতকের মৃত্যু ॥ তিল ধারণের ঠাই নেই শিশু ওয়ার্ডে

  • আপডেট টাইম শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫
  • ৭৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে শীতজনিত রোগ দেখা দিয়েছে। গতকাল শুক্রবার এক যুবকসহ ২ নবজাতকের মৃত্যু হয়েছে।
জানা যায়, শীত ঝেঁকে বসতে না বসতেই হবিগঞ্জে শুরু হয়েছে শীতজনিত রোগের প্রাদুর্ভাব। গত কয়েকদিনে শিশু যুবকসহ শতাধিক লোক বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল শিশু ওয়ার্ডে দুই নবজাতকের মৃত্যু হয়েছে। অপরদিকে মেডিসিন ওয়ার্ডে শহরের কালিগাছতলা এলাকার নিখিল বণিকের পুত্র বিপ্লব বণিকের মৃত্যু হয়েছে। গতকাল সরজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের শিশু ওয়ার্ডে তিল ধারণের ঠাই নেই। অনেকেই অভিযোগ করেন হাসপাতালে ঔষধ দেয়ার কথা থাকলেও খাবার স্যালাইন ছাড়া কিছুই দেয়া হচ্ছে না। আবার খাবার স্যালাইনও মেয়াদ উত্তীর্ণ। এ ব্যাপারে আবাসিক মেডিকেল অফিসার জানান, ঔষধ সরবরাহ না থাকায়, হাতের কাছে যা আছে তা দিয়েই চিকিৎসা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com