বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

কাটাখালি গ্রামে জমি নিয়ে বিরোধের জের \ সংঘর্ষে অর্ধশতাধিক আহত

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫
  • ৬৮২ বা পড়া হয়েছে

এম আই সজীব \ হবিগঞ্জ সদর উপজেলার কাটাখালি গদাইনগর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই দলের সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১১টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, গদাইনগর গ্রামের মৃত ফজর রহমানের পুত্র লুৎফুর রহমান ও মৃত বাতির উল­ার পুত্র ইয়াসিন উল­ার সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গতকাল বৃহস্পতিবার সকালে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। পরে স্থানীয় লোকজন সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। প্রায় ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষ দেশিঅস্ত্র ব্যবহার করে। সংঘর্ষে অধশতাধিক ব্যক্তি আহত হয়। সংঘর্ষে আহতদের মধ্যে কাউছার (৩০), রুবেল (২৮), উজ্জ্বল (২৬), রঙ্গু (৭০), সাহাব উদ্দিন (৪০), রং মিয়া (২০), আব্দুল হাই (৩৫), সামসু মিয়া (৫০), আব্দুল আজিজ (১৮), জনি (২৩), কামাল (২৪), সাজিদ (২৩), আহাদ (২৫), কানাত (২০), রাসেল (১৬), লোকমান (৩৬), ফয়েজ (৪০), জিতু (৫০), বাচ্চু (৫২), রিপন (২৫), নজরুল (২৫), ফরিদ (৪৫), ময়না (৩৫), সাফিয়া (৪০), নুর ইসলাম (৫০), রানু আক্তার (৩০), মতিন মিয়াসহ (৩৮), সায়েদা (২০), আবুল মিয়া (৪০), আহাদ মিয়া (২৫), আলমগীর (৩০), খলিল মিয়া (৬০), শুকুর মিয়া (৫০), জসিম উদ্দিন (১২), কানন (১৭), মালিক মিয়া (৩৪), সোহাগ (১৫), হারুন (১৮), রাসেদা (৩০), তাসলিমা (১৬), ফয়সল (৩০), সেলিম (৩০), লিল মিয়া (৪০), রিপন (২৬), আবুল হোসেন (৩০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মাঝে আশংকাজনক অবস্থায় ৩ জনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com