বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আইনজীবি এনামের উপর হামলার ঘটনায় আটক ২ মহিলা রিমান্ডে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫
  • ৬৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকার আইনজীবি এনামুল হক এনাম ও তার ভাই ছাদিকুল ইসলামকে কুপিয়ে ক্ষতবিক্ষত করার ঘটনায় আটক দুই মহিলা আসামীকে রিমান্ডে এনেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে সদর থানায় নিয়ে আসা হয়। এর আগে মামলার বাদী তদন্তকারী কর্মকর্তা ওমর ফারুক হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে আসামীর পক্ষে কোন আইনজীবি ছিল না।
উলে­খ্য গত ১০ নভেম্বর রাতে রহস্যজনক কারণে আইনজীবি এনামুল হক এনাম ও তার ভাই ছাদিকুল ইসলামকে কুপিয়ে ক্ষত বিক্ষত করে ইনাতাবাদ এলাকার এনামুল হক শাহীনসহ একদল দুর্বৃত্ত। এ ঘটনায় শাহীনের স্ত্রী রুবি ও হান্নানের স্ত্রী শ্যামলী বেগম (২৫) কে আটক করে পুলিশ। পরের দিন এনামের ভাই ছাদিকুল বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। এদিকে এনাম এখনো ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানায় তাদের রিমান্ডে এনে আরো তথ্য উদঘাটন করা হবে এবং প্রকৃত আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com