শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মাধবপুরে শিশু অপহরন ও মুক্তিপন দাবীর অভিযোগে \ দুই গ্রামীণ ব্যাংক কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

  • আপডেট টাইম বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫
  • ৫৬৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি \ ব্র্যাক ব্যাংক কর্মকর্তা মাধবপুর উপজেলার খোশনাহার বেগম এর শিশু পুত্র আবু ইউসুফ (৭) কে অপহরন ও মুক্তিপন দাবীর অভিযোগে হবিগঞ্জের দুই গ্রামীণ ব্যাংক কর্মকর্তা সহ ৫ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত ২৩ নভেম্বর মামলাটি দায়ের করা হয়।
অভিযোগ সুত্রে জানা যায়, ব্র্যাক ব্যাংকে চাকুরির সুবাদে প্রায় দুই বছর পূর্বে মাধবপুর উপজেলার শিয়ালউড়ি গ্রামের খোশনাহার বেগম এর গ্রামীণ ব্যাংক পৈল শাখায় পরিচয় হয় ওই ব্যাংকের কেন্দ্র ব্যবস্থাপক নরসিংদী জেলার একদরিয়া ইউনিয়নের উত্তর নোয়াদিয়া গ্রামের ইকবাল হোসেন ফকিরের মেয়ে লিজা আক্তার (২৫) এর সাথে। লিজা বর্তমানে গ্রামীণব্যাংক গোপাইয়া শাখায় কর্মরত। এর পর তাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠে। লিজা তার চাচাত ভাই পৈল গ্রামীন ব্যাংকের কেন্দ্র ব্যবস্থাপক সাখাওয়াত হোসেন, বোন হিরা আক্তার, ভাই ঈমন মিয়া সহ ৫ জন ২১ নভেম্বর খোশনাহার বেগম এর গ্রামের বাড়িতে বেড়াতে যায়। রাতে খোশনাহার বেগম এর বাড়ির লোকজন ঘুমিয়ে পড়লে লিজা ও তার সঙ্গীয় লোকজন খোশনাহার বেগম এর শিশু পুত্র আবু ইউসুফ (৭) কে অপহরন করে নিয়ে পালিয়ে যায়। পরে লিজার মোবাইল ফোনে খোশনাহার বেগম যোগাযোগ করলে লিজার ভাই ঈমন মিয়ার নিকট আবু ইউসুফকে ফেরত পেতে হলে ৫ লাখ টাকা মুুক্তিপণ দাবী করে। এ ব্যাপারে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য অভিযোগটি মাধবপুর থানায় প্রেরনের আদেশ দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com