রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

এমপি কেয়া চৌধুরী কর্তৃক স্কুল উদ্বোধনের প্রতিবাদে ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নিন্দা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫
  • ৬১৬ বা পড়া হয়েছে

সংরক্ষিত মহিলা আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধরী নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের অন্তর্গত খড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ইমামবাড়ী বুড়িনাও রাস্তা হতে খড়িয়া পুর্বহাটি পর্যন্ত রাস্তা অবৈধভাবে উদ্বোধন করায় ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন এবং এলাকাবাসীর মাঝে তীব্র নিন্দা ও ক্ষোভের ঝড় বইছে।
উলে­খ্য, ২০-১১-১৫ইং রোজ শুক্রবার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের খড়িয়া প্রাথমিক বিদ্যালয় ও ইমমাবাড়ী বুড়িনাও রাস্তা হতে খড়িয়া পুর্বহাটি পর্যন্ত রাস্তা উদ্বোধন করেন নবীগঞ্জ-বাহুবলের এমপি এম এ মুনিম চৌধুরী বাবু। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব ইমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ পাঠানসহ ইউনিয়ন আওয়ামীলীগ, জাতীয় পার্টি, কৃষকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ নেতাকর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে সংসদ সদস্য উদ্বোধন করেন।
কিন্তু গত ২২-১১-১৫ইং তারিখে এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনকে পাশ কাটিয়ে ২য় বারের মতো উদ্বোধন করায় আওয়ামীলীগের উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। উক্ত সভায় আলহাজ্ব ইমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ পাঠানের পরিচালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি জ্যোতিষ চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মিয়া, সাংগঠনিক সম্পাদক সফি মিয়া, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধাণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নিরদেন্দু ধর টগর, সুশীল চন্দ্র দাস, আকবর আলী, দুলাল চন্দ্র সরকার, এরশাদুল হক চৌধুরী, ছাতির আলী, আব্দুল হক, নুরুল আমীন, দীপক দেব, আব্দুল সালাম, আব্দুল হাই, সিরাজ মিয়া, মনোয়ার মিয়া, আব্দুর রউফ, হেলাল মিয়া, আমিরুল ইসলাম চৌধুরী, কয়েস মিয়া, বদরুজ্জামান চৌধুরী স্বাধীন, ডালিম আহমেদ, ফারুক মিয়া, প্রদীপ রায়, দেওয়ান মোস্তাক আহমেদ, দৌলত মিয়া, আমিরুল হক, জসিম মিয়া, উজ্জ্বল মিয়া, সুশেন সরকার, লিটন দত্ত, বারিক আহমেদ, জিয়াউর মিয়া, সুহেল মিয়া, রিপন মিয়া, নিধু সরকার, আশিকুল মিয়া, দীলিপ সরকার প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com