শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে স্কুল ছাত্রীকে ২ঘন্টা তালাবদ্ধ করার নায়ক প্রেমিক বলাই উধাও

  • আপডেট টাইম রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৩
  • ৬৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ের এক এসএসসি পরিক্ষার্থী ছাত্রী ২ঘন্টা তালা বন্দীর ঘটনায় গতকাল শনিবার গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে এক সালিশ বৈঠকের আয়োজন করা হয়। কিন্তু অভিযুক্ত বলাই সরকার ওই বৈঠকে উপস্থিত না হওয়ায় কোন সুরাহা হয়নি। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অবিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এদিকে অভিযুক্ত বলাই সরকারকে রক্ষায় একটি মহল দৌড় ঝাঁপ শুরু করেছে। এব্যাপারে গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শইলেন্দ্র মোহন দেবনাথের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে অপরাগতা প্রকাশ করেন। ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আহমদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, শনিবার ম্যানেজিং কমিটি ও শিক্ষকবৃন্দ বিষয়টি নিয়ে বৈঠকে বসলেও বলাই সরকার উপস্থিত না থাকায় বৈঠকে কোন সিদ্ধান্ত হয়নি। ২/১ দিনের মধ্যে আবারোবসা হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com