শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

যাত্রী উঠানোকে কেন্দ্র করে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া নবীগঞ্জ-আউশকান্দি সড়কে সিএনজি চলাচল বন্ধ ॥ যাত্রী দুর্ভোগ চরমে

  • আপডেট টাইম রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৩
  • ৬৩৫ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ-আউশকান্দি সড়কে গত দু’দিন ধরে সিএনজি চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। অবরোধ থাকার কারণে বড় গাড়ী চলাচল না করলেও নবীগঞ্জের বিভিন্ন সড়কে যোগাযোগের বিকল্প মাধ্যম সিএনজি গাড়ীর উপর নির্ভরশীল হয়ে নবীগঞ্জ সদরে আসা যাওয়া করে আসছিল যাত্রী সাধারণ। গত বৃস্পতিবার যাত্রী উঠানামাকে কেন্দ্র করে নবীগঞ্জ ও বাংলাবাজার এলাকার সিএনজি চালকের মাঝে বাকবিতন্ডা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় ওই সড়কে সিএনজি চলাচল বন্ধ রয়েছে। উত্তেজিত শ্রমিকরা বাংলাবাজার লাইনের একটি সিএনজি নবীগঞ্জে এবং নবীগঞ্জ লাইনের একটি সিএনজি বাংলাবাজারে আটক করেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আউশকান্দি, কুর্শি বা বাংলাবাজার থেকে যাত্রী নিয়ে আসা সিএনজি গাড়ী গুলো শহরে প্রবেশ করে যাত্রী নামিয়ে ফেরার পথে নতুন বাজার থেকে যাত্রী উঠানোর ফলে শহরের শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে সামনে অবস্থিত সিএনজির কাউন্টারের শ্রমিকরা বাধা প্রদান করেন। এনিয়ে বাধানুবাদ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ফলে নবীগঞ্জ থেকে ছেড়ে যাওয়া সিএনজিকে আটক করে বাংলাবাজার শ্রমিকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com