মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মার্চের আগেই জামায়াতের বিচার শুরু

  • আপডেট টাইম রবিবার, ২২ নভেম্বর, ২০১৫
  • ৫৭৪ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক \ মানবতাবিরোধি অপরাধের বিচার করার জন্য জামায়াতে ইসলামী বাংলাদেশের বিরুদ্ধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করেছে। আগামী মার্চের আগেই এই বিচার শুরু হবে বলেও জানান আইনমন্ত্রী অ্যাডেভোকেট আনিসুল হক।
তিনি বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের মানবতাবিরোধি অপরাধের জন্য এখন বিচার করার কোন বিধান নেই। সেই বিধান করার জন্য আইন মন্ত্রণালয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টে সংশোধনী এনেছে। এই সংক্রান্ত প্রস্তাবটি মন্ত্রী পরিষদের কাছে জমা দেওয়া হয়েছে। মন্ত্রী পরিষদে এই আইন সংশোধনী প্র্রস্তাব পাস হলে সেটা সংসদে বিল আকারে পাস করা হবে। সংসদে পাস হলে এরপর আইনে সংশোধনী আনা হবে। সেটা করেই জামায়াতের বিচার করবে সরকার।
এই ব্যাপারে আইনমন্ত্রী আরো বলেন, জামায়াতের বিচার করার জন্য আমরা আইনের সংশোধনী আনছি। সেটার এখন কেবল আনুষ্ঠানিকতা বাকি। সেটা হলেই ওই সংগঠনের বিচার শুরু হবে।
এ জন্য কি নতুন করে জামায়াতের বিরুদ্ধে মামলা করবে সরকার পক্ষ?
তিনি বলেন, প্রয়োজন হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও মামলা করা হবে। এছাড়াও জামায়াতের বিরুদ্ধে মামলাতো রয়েছে। ওই মামলাতেও বিচার করা সম্ভব। আইন পাস হলেই এই ব্যাপারে আমরা দ্রুত কার্যকর ব্যবস্থা নেব।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, মার্চের মধ্যেই জামায়াত নিষিদ্ধ হবে এই ব্যাপারে আইনমন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন, তিনি যেটা বলেছেন ঠিকই বলেছেন। মার্চ পর্যন্ত নাও যেতে পারে। এর আগেই বিচার করা হতে পারে। তিনি বলেন, আমাদের এখানে যখন মানবতাবিরোধি অপরাধের বিচার শুরু করা হয়েছিল ওই সময়ে ব্যক্তি ছাড়াও সংগঠনের বিচার করার বিধানটি তৈরি করার দরকার ছিল কিন্তু সেটা করা হয়নি। কিন্তু এটা ঠিক হয়নি। এখন করতে হচ্ছে। কিন্তু ওই সময়ে করা হলে নতুন করে এটা করতে হতো না। এত সময়ও লাগতো না। কারণ এই আইন থাকলে জামায়াতকে যখন সন্ত্রাসী সংগঠন বলছে আদালত। তখনই তারা সিদ্ধান্ত নিতে পারতো। আইনমন্ত্রী বলেন, সর্বোচ্চ শাস্তি হিসাবে সংগঠন নিষিদ্ধতো করার বিধান থাকবে এছাড়াও অন্যান্য শাস্তি থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com