রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাহুবলে শংকরপুরে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত

  • আপডেট টাইম শনিবার, ২১ নভেম্বর, ২০১৫
  • ৭২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার শংকরপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই জন আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে এ হামলার ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, একই গ্রামের জিলু মিয়ার সাথে জিতু মিয়ার জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে মামলা মোকদ্দমা চলে আসছিল। গত বৃহস্পতিবার জিলু মিয়ার একটি মামলায় তিতু মিয়াসহ কয়েকজন আসামী জামিন লাভ করে। এতে জিলু মিয়া ও তার দলবল ক্ষিপ্ত হয়ে উঠে। গতকাল তিতু মিয়া বাহুবল যাবার জন্য সিএনজিতে উঠেন। কিছুদুর যাবার পর জিলু মিয়া, তার পুত্র শাহজাহান মিয়া, সাহিদ মিয়াসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে সিএনজির গতিরোধ করে জিতু মিয়ার উপর হামলা চালায়। তাদের হামলায় সাদেক মিয়া, তিতু মিয়া গুরুতর আহত হয়। এ সময় লোকজন এগিয়ে এসে তাদের রক্ষা করে। গুরুতর আহত অবস্থায় তিতু মিয়া ও সাদেক মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com