বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

কুর্শি স্কুল শাখা তালামিযের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা সম্পন্ন

  • আপডেট টাইম শনিবার, ২১ নভেম্বর, ২০১৫
  • ৬৬৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া নবীগঞ্জ উপজেলা কুর্শি স্কুল শাখা কর্তৃক গত বৃহস্পতিবার বেলা ২টায় কুর্শি বালক এবং কুর্শি বালিকা সরকার প্রাথমিক বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্টিত হয়। ৫ম শ্রেণীর অর্ধশতাধিক ছাত্র ছাত্রী এতে অংশ গ্রহন করেন। তালুকদার আবুল কাওসার (শুভ) ও আবুল হাছনাত চৌধুরী সিয়ামের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ  উপজেলা তালামিয সভাপতি মোঃ আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুর্শি ৫নং ওয়ার্ড তালামিযের মহতরম সভাপতি তানভীর আহমদ চৌধুরী, এছাড়াও অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তালুকদার আবুল হায়াত, জুহিন চৌধুরী, নোমান সাদী, হাবিবুর রহমান মামুন, মুস্তাকিম খান, হাম্মাদ আহমদ, সৌরভ আহমেদ, আখলিছ মিয়া প্রমুখ। এতে ১ম স্থান অধিকার করেন গোলাম কিবরিয়া চৌধুরী, ২য় স্থান অধিকার করেন রুহানুল ইসলাম, ৩য় স্থান অধিকার করেন এনি চৌধুরী ও খুর্শেদ আলম। পিএসসি পরীক্ষার পূর্ব প্রস্তুতি হিসাবে স্কুল শাখা তালামিযের এ আয়োজনকে ইতিবাচক হিসাবে দেখছেন বালক স্কুলের প্রধান শিক্ষিকা কুহিনুর আক্তার ও বালিকা স্কুলের প্রধান শিক্ষিকা সীমা রাণী দাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com