স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার আব্দাবখাই গ্রামে জমি দখল নিয়ে দুইদল লোকের সংঘর্ষে মহিলাসহ ৩০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের মাহবুবুর রহমান রানার সাথে একই গ্রামের মতলিব মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মতলিব মিয়াসহ ১০-১৫ জনের একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে রানার বাড়িতে হামলা চালায়। এসময় উভয়পক্ষের মাঝে সংঘর্ষ হয় এবং বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটসহ গাছ কর্তনের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মাহুবুর রহমান রানা (২৫), অনিক (২০), হাদিস মিয়া (৪৫), রাতুল (৮), হারুন (৩০), সালেহা (৪০), মতলিব (৬৫), সাকিব (১০), ফারুক (৫০), নিপা আক্তার (২০) ও মিনারা খাতুন (৫০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।