সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে দখলদারের দাপট জনমনে ক্ষোভ জেলা প্রশাসকের নির্দেশনায় অগ্রগতি নেই

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫
  • ৬০১ বা পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি \ নবীগঞ্জে কুর্শি ইউনিয়নের কুর্শি বাস ষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় ডিসির খতিয়ানভুক্ত ভূমিতে গৃহ নির্মাণ, চারাগাছ রোপন করে বহাল তবিয়তে বসবাস করছে দুই দখলবাজ চক্র। দখলীয় ভূমি নিয়ে উচ্ছেদ মামলায় উপজেলা সহকারী কমিশনারের নির্দেশনা এবং জেলা প্রশাসক কার্যালয় থেকে প্রেরিত নির্দেশে উচ্ছেদ অভিযান চালানোর পরও বহাল তবিয়তে রয়েছে দখলবাজ চক্র। এনিয়ে জনমনে তীব্র ক্ষোভের সঞ্চালন হয়েছে। মামলা ও ভূমি অফিস সূত্র জানায়, উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের জলিল মিয়ার পুত্র আবদুল হাদি এবং একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র ইউনুছ মিয়া কুর্শি মৌজার খতিয়ান নং ১, দাগনং ২৬৮ এর নদী হালে ভরাট রকম ভূমিতে (শ্রেণি) পৃথক ভাবে গৃহ নির্মাণ করে পৃথক ভাবে ভোগদখল করে আসছেন। এনিয়ে ১৩ আগষ্ট জেলা প্রশাসকের কার্য্যালয়ে (জে,এম,শাখায়) অভিযোগের ভিত্তিতে ২৪ আগষ্ট ১২৩৬ নং স্মারকে জেলার উচ্ছেদ মামলা নং-০৯/২০১৫ (নবীগঞ্জ) ও ১২৩৭ স্মারকে উচ্ছেদ মামলা নং-১০/২০১৫ (নবীগঞ্জ) এর ভিত্তিতে উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ শাহরিয়ার জামিলকে নির্দেশ দেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আখতার মামুন। ২ সেপ্টেম্বর দেয়া নির্দেশনার ভিত্তিতে ২৭ অক্টোবর দখলীয় ভূমি উচ্ছেদের জন্য ঘটনাস্থলে আসেন ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার জামিল। উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার মোঃ আনোয়ার হোসেন, সার্ভেয়ার, তহশীলদারসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যবৃন্দ। এসময় স্থানীয় সংসদ সদস্য মুনিম চৌধুরী বাবুর অনুরোধে উচ্ছেদ কার্যক্রম স্থগিত করে দখলীয় ভূমি থেকে স্থাপনা সরিয়ে নেয়ার জন্য ৭ দিনের সময় দেন বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট। লিখিত মুচলেখার প্রায় একমাস অতিবাহিত হলেও দখলদার চক্র বহাল তবিয়তে রয়েছে। এনিয়ে জনমনে বিরূপ প্রতিক্রিয়ার খবর পাওয়া গেছে। অবৈধ দখল উচ্ছেদের দাবি জনিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com