সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে সড়ক দূঘটনায় আহত মমিন মারা গেছেন

  • আপডেট টাইম বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫
  • ৫১১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি \ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নোয়াপাড়া সাহেব বাড়ী গেইটের সোমবার গভীর রাতে সড়ক দূর্ঘটনায় আহত আব্দুল মমিন (১৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। মঙ্গলবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত আব্দুল মমিন উপজেলার জগদীশপুর ইউনিয়নের খাটুরা গ্রামের আপ্তাজ উদ্দিনের পুত্র। জগদীশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান বাচ্চু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়-সোমবার রাত সোয়া ১২টার দিকে একটি পালসার মোটর সাইকেল যোগে মোহাম্মদ আলী, আব্দুল মমিন ও মোশাররফ মিয়া বাড়ী ফেরার পথে উলে­খিত স্থানে একটি দ্রুতগামী কোচ তাদের মোটর সাইকেলটি চাপা দেয়। এতে মোটর সাইকেলটি দুমড়ে মুছড়ে যায় এবং ঘটনাস্থলেই মোহাম্মদ আলী মারা যায়। আহত অবস্থায় মমিন ও মোশাররফকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com