বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাংলাদেশ মানবাধিকার কমিশনের সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে হবিগঞ্জের নেতৃবৃন্দের অংশগ্রহণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫
  • ৪৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ মানবাধিকার কমিশনের সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলন সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে সিলেট বিভাগের সকল জেলা, উপজেলা, মহানগর, পৌর ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ অংশ নেন।
বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট বিভাগের নবনির্বাচিত আঞ্চলিক সমন্বয়কারী মানবতাবাদী রোটারিয়ান আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের এডিশনাল পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার কমিশনের আন্তর্জাতিক সমন্বয়কারী রোটারিয়ান ড. আর কে ধর, বাংলাদেশ মানবাধিকার কমিশনের হবিগঞ্জ জেলা সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা সভাপতি ফৌজিয়া বেগম শাম্মি, মৌলভীবাজার জেলা কার্যনির্বাহী সভাপতি অ্যাডভোকেট মো. আবু তাহের, সিলেট জেলা সাধারণ সম্পাদক রোটারিয়ান বদরুল আলম চৌধুরী, হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস.এম খোকন, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আল হেলাল। সম্মেলনে কেন্দ্রের পক্ষে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি মনোরঞ্জন তালুকদার।
সম্মেলনে হবিগঞ্জ থেকে আরো অংশ নেন হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, আব্দুর রকিব, অধ্যাপক ফিরুজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক ইসলাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শরীফ চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com