শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

জেনারেল রবের মৃত্যু বার্ষিকী উপলক্ষে বানিয়াচঙ্গে স্মরন সভা

  • আপডেট টাইম রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫
  • ৫৪৮ বা পড়া হয়েছে

বানিয়াচঙ্গ প্রতিনিধি ॥ মুক্তিযুদ্ধের সেকেন্ড ইন কমান্ড মেজর জেনারেল মোহাম্মদ আব্দুর রব এর ৪০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বানিয়াচঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বেলা ১১ টায় বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি বানিয়াচং এডুকেশন নেটওয়ার্ক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়াম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। বানিয়াচং এডুকেশন নেটওয়ার্ক এর নির্বাহী পরিচালক মুশতাক আহমেদ সিএ এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না, ফজল খান, ফারুক মিয়া, গোপীনাথ দেব, ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, ডাঃ কামরুল হাসান কাজল, টিসি বুলবুল ধর, বানিয়াচং ইউডিসি উদ্যোক্তা ফোরাম সভাপতি আনছার আলী প্রমূখ।
বক্তাগন সশস্ত্র মুক্তিযুদ্ধকে সর্বোচ্চ সম্মান প্রদর্শনের জন্য জেনারেল এমএজি ওসমানী ও মোহাম্মদ আব্দুর রব এর জীবনী স্কুল পাঠ্য বই-এ অর্ন্তভূক্ত এবং রাষ্ট্রিয় ভাবে জন্ম-মৃত্যু দিবস পালনের দাবী জানান। সভাপতি মুক্তিযোদ্ধা মমিন, মেজর জেনারেল মোহাম্মদ আব্দুর রব সড়ক (বানিয়াচং-নবিগঞ্জ সড়ক) কার্পেটিং এর কাজ দ্রুত সম্পন্ন করে আগামী ১৬ ডিসেম্বরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনের আহবান জানান। সভায় বক্তারা বানিয়াচঙ্গে মেজর জেনারেল মোহাম্মদ আব্দুর রব-এর স্মরন সভায় বক্তাগণ জেনারেল ওসমানী ও রব এর জীবনী পাঠ বই এবং রাষ্ট্রীয় ভাবে জন্ম মৃত্যু দিবস পালনের আহবান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com