রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাট সীমান্তে মাদকের হাট ধরা ছোয়ার বাইরে গডফাদাররা

  • আপডেট টাইম রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫
  • ৫২১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের মাদক সম্রাটরা এখন বেপরোয়া হয়ে উঠেছে। ধ্বংসের পথে এলাকার যুব সমাজ। প্রশাসনের উর্ধ্বতন কঠোর হস্তক্ষেপ কামনা করছেন এলাকার সচেতন মহল। মাদক ব্যবসা করে অনেকে আঙ্গলু ফুলে কলা গাছ হয়েছে।
সীমান্ত এলাকা দিয়ে চোরাগুপ্তা ভাবে নিয়ে আসা এসব মাদক আসামপাড়া থেকে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট, বাহুবল, শ্রীমঙ্গল সহ বিভিন্ন স্থানে পাচার করে আসছে মাদক ব্যবসায়ীরা। কিন্তু পুলিশ মাদক সম্রাটদের গ্রেফতার করার পরও তারা আইনের ফাঁক ফোকড় দিয়ে বেরিয়ে আসে। জেল থেকে ছাড়া পেয়ে তারা আবার বেপরোয়া হয়ে জমজমাট মাদক ফেনসিডিল ব্যবসা চালিয়ে যাচ্ছে। প্রতিদিনই সন্ধ্যা থেকে শুরু করে ভোর রাত পর্যন্ত ওই মাদকের ব্যবসা চলে। বিভিন্ন স্থান থেকে মাদকসেবীরা মাইক্রোবাস, সিএনজি, লাইটেস, মোটর সাইকেল যোগে এখানে আসে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকার কিছু প্রভাবশালী নেতা আইন শৃংখলা বাহিনীকে ম্যানেজ করে প্রতিদিন মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com