রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

লাখাইয়ে হাতি দিয়ে অভিনব চাঁদাবাজি

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫
  • ৫২৯ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ হাতি দিয়ে চাঁদা বাজি করে আসছে মনির মিয়া নামে এক হাতির মালিক। তার বাড়ি বি-বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুলিকুন্ডা গ্রামে। গতকাল বৃহস্পতিবার দিনভর সে হাতি দিয়ে উপজেলার বামৈ, কালাউক ও বুল্লা বাজারে দোকানে দোকানে ঘুরে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা আদায় করছে। এসময় সে কৌশলে হাতিকে অনুনয় বিনয় করে ১০টাকা, ২০টাকা করে টাকা আদায় করে নেয়। কম দিলে হাতি টাকা নিচ্ছে না এমন অঙ্গ-ভঙ্গি সে হাতি দিয়ে করাচ্ছে।এতে ব্যবসায়ীরা বিব্রতবোধ করছেন। এব্যাপারে ব্যাবসায়ী কয়েকজন জানান হাতির মালিকের এমন আচরনে তারা রিতিমত খুদ্ব হয়েছেন। তারা আরও জানান টাকা কম দিলে হাতিকে দিয়ে তিরস্কার করাচ্ছে। এ ছারা হাতির খাবারের প্রয়োজন আছে আমারও খাবারের প্রয়োজন। হাতির  মালিকের বিভিন্ন সময়ে এমন প্রশ্নের সম্মুখীন হন তারা। এক প্রশ্নের জবাবে হাতির মালিক জানান প্রায় ৩ বৎসর ধরে সে হাতি দিয়ে মানুষকে আনন্দ দিচ্ছে যার যত ইচ্ছে টাকা দিচ্ছে। তবে তার কোন চাহিদা নেই বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com