শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

এডঃ এনামের উপর হামলার প্রতিবাদে বিকেপি’র জরুরী সভা ॥ কর্মসূচী গ্রহণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫
  • ৫২৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে বড়ইউড়ি-খাগাউড়া-পুকড়া (বিকেপি) ইউনিয়ন কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট এনামুল হক এনামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে হবিগঞ্জ রিজেন্সীতে সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এডভোকেট আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামালের পরিচালনায়  সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট কামরুল ইসলাম, সহ-সভাপতি শেখ ফরিদ আহমেদ, প্রভাষক তানসেন আমীন, এডভোকেট সুলতান আহমেদ, এডভোকেট গুলজার খান, মোঃ কামাল আহমেদ, মোঃ নাসির উদ্দিন, এমদাদুর রহমান শাহীন, শাহ আমীর আলী, আবুল হাসান চৌধুরী, এমদাদুল হক চৌধুরী লিটন, শাহ আঙ্গুর আলী, মাসুম বিল্লাহ, শামীম আহমেদ, শাহ দানিয়াল আহমেদ প্রমুখ।
বক্তাগণ, এডভোকেট এনামুল হক এনামের উপর নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানান এবং অবিলম্বে মূল হামলাকারী সন্ত্রাসী শাহীন ও তার ভাই হান্নানকে গ্রেফতারের দাবি জানান।
সভায় সন্ত্রাসী হামলার শিকার এডভোকেট এনামের সুস্থতা কামনা করে আগামী শুক্রবার বাদ জুম্মা বিশেষ দোয়া, একই দিন সন্ধ্যা ৭টায় হবিগঞ্জ রিজেন্সীতে এক প্রতিবাদ সভা এবং আগামী রবিবার দুপুর ১২টায় কোর্ট প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। উপরোক্ত কর্মসূচীতে সংগঠনের সকল সদস্য ও সচেতন জনগণকে উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com