রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরিষা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার লাখাইয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ নবীগঞ্জে বিজনা নদীতে একটি সেতু নির্মাণের স্বপ্ন দেখছেন এলাকাবাসী শায়েস্তাগঞ্জে র‌্যাবে অভিযান ৩টি এয়ারগান উদ্ধার সৈয়দ মোঃ ফয়সলের হাত ধরে ৩০ বছর পর বিএনপির দখলে হবিগঞ্জ-৪ আসন হবিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জিকে গউছকে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের শুভেচ্ছা হবিগঞ্জ সদর হাসপাতালে লিফট অপারেটর আছে, আবার নেই ভোগান্তিতে রোগী ও স্বজনরা বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ

শহরে আটক জামায়াত-শিবির নেতাকর্মীদের কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম বুধবার, ১১ নভেম্বর, ২০১৫
  • ৫০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর থেকে আটক জামায়াত-শিবির নেতাকর্মীদের কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে তাদেরকে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালতে প্রেরণ করলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এদিকে আসামীদের নিয়োজিত আইনজীবিরা জানান, বুধবার আদালতে তাদের জামিন আবেদন করা হবে। পুলিশ জানায় আটক নেতাকর্মীর বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হচ্ছে। উল্লেখ্য, গত ৮ নভেম্বর গভীররাতে যৌথবাহিনী হবিগঞ্জ শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে পটকা, ইয়াবা, ফেনসিডিল ও জেহাদী বইসহ নাশকতা সৃষ্টির অভিযোগে এডঃ ছাব্বির আহমেদ, সুহেল মিয়া, জসিম উদ্দিন, সফিকুল ইসলাম, আব্দুল্লাহ, মোফাজ্জল হোসেন, হাফিজ মিয়া ও সিএনজি চালক সাদেক মিয়াকে আটক করে। এ ব্যাপারে সদর থানার এসআই কৌশিক তালুকদার, মিজানুর রহমান, কেএম রাসেল ও পিএসআই জহিরুল ইসলাম ভূইয়া বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ও বিশেষ ক্ষমতা আইনে ৪টি মামলা দায়ের করেন। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করার আবেদন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com