বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নছরতরপুরে জনতার হাতে ৩ ডাকাত আটক ॥ গণধোলাই

  • আপডেট টাইম শনিবার, ৭ নভেম্বর, ২০১৫
  • ৬২৪ বা পড়া হয়েছে

এম এ আই সজীব ॥ হবিগঞ্জ শহরতলীর নছরতরপুর গ্রামের সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় গ্রামবাসীর সাথে ডাকাতদের সংঘর্ষ হয়। এ ঘটনায় ৩ ডাকাতকে আটক করা হয়েছে। এদিকে ডাকাতের হামলায় আহত ২ জনকে গুরুতর অবস্থায় সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ডাকাতরা স্বর্ণালংার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিনগত রাত আড়াই টার দিকে ওই গ্রামের মৃত হিরা মিয়ার পুত্র সৌদি প্রবাসী জাহির মিয়ার পরিবারের লোকজন শহরে একটি বিয়ের অনুষ্ঠান শেষে বাড়িতে গিয়ে অন্যান্য দিনের মত ঘুমিয়ে পড়েন। রাত অনুমান আড়াই টার দিকে ১৫/২০ জনের একদল মুখোশধারী ডাকাত ঘরের পেছনের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এরা ঘরে ঘুমন্ত লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। ডাককাতের হামলায় জাহির উদ্দিনের মেয়ে আফিয়া খাতুন (২০) ও ছেলে ইসমাইল আহমদ (২২) আহত হয়। ডাকাতরা ঘরে থাকা মালামাল হাতিয়ে নেয়। ডাকাতের হামলাকালে বাড়ির লোকজন চিৎকার শুরু করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যাবার চেষ্টা করে। এ সময় ডাকাতদের সাথে গ্রামবাসীর ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে দুই ডাকাতকে জনতা আটক করে গণধোলাই দেয়। অন্যান্যরা পালিয়ে যায়। আটককৃত ডাকাতরা হচ্ছে-সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার বংশকুন্ডা গ্রামের মৃত হামিদ উদ্দিনের ছেলে বিলাল (৩০) ও অপর আটককৃত ডাকাত অজ্ঞান অবস্থায় চিকিৎসাধিন। তার পরিচয় পাওয়া যায়নি।
খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ গ্রামের পার্শ্ববর্তী হাওর থেকে জামাল ওরপে রাজু (১৯) আটক করে। সে বাহুবল উপজেলার ফর্দখোলা গ্রামের আব্দুল মতিনের ছেলে।
ডাকাতের হামলায় আহত আফিয়া খাতুনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ও কলেজের ছাত্র ইসমাইল আহমদকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সকালে সহকারি পুলিশ সুপার মাসুদুর রহমান মনির সদর হাসপাতালে আহত ও আটককৃত ডাকাতদেরকে জিজ্ঞাসাবাদ করেন।
আটক ডাকাত সুনামগঞ্জের বিল্লাল জানায়, তারা সংখ্যায় ১৬ জন ছিল। বাকী ১৩ জন পালিয়ে গেছে। সে জানায় হবিগঞ্জের ডাকাত আশিক মিয়া সিলেটের সানু ডাকাতের সাথে যোগাযোগ করে। সানুর ডাকে সারা দিয়ে বৃহস্পতিবার বিকেলে সিলেট থেকে সে সহ ৬ ডাকাত শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ আসে। সেখানে দেখা হয় আশিক সহ অন্যান্যদের। বিকেলে এরা শহরতলীর নছরতপুর এলাকায় গিয়ে জাহির মিয়ার বাড়ি প্রবেশের রাস্তাঘাট প্রত্যক্ষ করে। রাত আড়াইটার দিকে এরা জাহির মিয়ার ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com