শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে মেয়র প্রার্থী রাহেল চৌধুরী’র মতবিনিময়

  • আপডেট টাইম শনিবার, ৭ নভেম্বর, ২০১৫
  • ৫৫৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীগঞ্জ পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র পদ প্রার্থী আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ¦ গোলাম রসূল চৌধুরী রাহেল উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ গোলাম রসূল চৌধুরী রাহেল এর আহবানে গতকাল শুক্রবার বিকেলে তার বাস বাসভবন শহরের হাসপাতাল রোডস্থ খালিক মঞ্জিলে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশ, এডভোকেট মুজিবুর রহমান কাজল, কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, শাহ রিজভী আহমেদ খালেদ, রবীন্দ্র কুমার পাল প্রমুখ।
মতবিনিময় সভায় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ছাড়াও সম্ভাব্য মেয়র প্রার্থী আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ¦ গোলাম রসূল চৌধুরী রাহেল বক্তব্য রাখেন। বক্তব্যকালে উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ বলেন, আওয়ামীলীগ একটি বৃহত্তর গনতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী রাজনৈতিক সংগঠন। এ সংগঠনের নেতাকর্মীরা অত্যান্ত সুশৃংখল। তাই দলীয় ফোরামে মনোনয়ন চাওয়ার অধিকার সকলের। বক্তাগন বলেন, সর্বশেষে যাকে আওয়ামীলীগ মনোনিত করবে ঐক্যবদ্ধ ভাবে তাঁর পক্ষে সকল নেতাকর্মীকে কাজ করার বিকল্প নেই। সভায় সম্ভাব্য মেয়র প্রার্থী আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ¦ গোলাম রসূল চৌধুরী রাহেল বলেন- “আমি আওয়ামীলীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীয়ের সাহায্য সহযোগীতা ও দোয়া এবং আশির্বাদ কামনার পাশাপাশি আসন্ন পৌর নির্বাচনে আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশা করি। আওয়ামীলীগ আমাকে মনোনয়ন প্রদান করলে আমি বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন তথা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় নবীগঞ্জ এর সর্বস্তরের প্রাণপ্রিয় নাগরিকবৃন্দ সহ তরুন সমাজকে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ বঙ্গবন্ধুর শোষনমুক্ত সোনার বাংলা বিনির্মানে নিজেকে ব্রতী করব”।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com