মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

স্বস্তিতে নেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরাও

  • আপডেট টাইম শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৩
  • ৪৭১ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারাও কোনোভাবে স্বস্তিতে নেই। তবে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকার কারণে এই নির্বাচন নিয়ে পেছনে ফিরে তাকাবারও সুযোগ নেই। সব দল নির্বাচনে আসলে একটা উৎসবমুখর পরিবেশে সৃষ্টি হতো বলে মনে করেন তিনি। গতকাল শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া এলাকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে সংস্কার কাজ পরিদর্শনে এসে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এই সময় যোগাযোগ মন্ত্রীর সাথে সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে সড়কের সংস্কার কাজ সুষ্ঠুভাবে শেষ করার নির্দেশ দেন। এসময় মন্ত্রী আরও বলেন, বিরোধী দলের সঙ্গে সমঝোতা হলে দশম জাতীয় সংসদ নির্বাচনের পর প্রয়োজনে সংসদ ভেঙে দিয়ে পুনরায় নির্বাচনের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যটি আওয়ামী লীগ ও সরকারের বক্তব্য এবং সিদ্ধান্ত। অন্যদিকে নির্বাচন ও এর ক্ষমতা নিয়ে হাসানুল হক ইনু যে বক্তব্য দিয়েছেন সেটা একান্তই তার নিজস্ব মতামত বলে মন্তব্য করেন যোগাযোগমন্ত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com