বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমকে একক মেয়র প্রার্থী দিতে তেঘরিয়া এলাকার মুরুব্বী ও যুবসমাজের আহবান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫
  • ৮৫৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির অন্যতম সদস্য, জেলা যুবলীগ সভাপতি হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমকে একক মেয়র প্রার্থী করতে জেলা আওয়ামী লীগের নেতৃত্বের প্রতি আহবান জানিয়েছেন তেঘরিয়া এলাকার মুরুব্বীয়ান এবং যুবসমাজ। তারা আতাউর রহমান সেলিমের রাজনৈতিক জীবনের অতীত ইতিহাস পর্যালোচনা করে বলেন একজন ত্যাগী ও সংগ্রামী রাজনৈতিক কর্মীকে মুল্যায়ন করলে জেলা আওয়ামীলীগ নেতৃত্ব ও মুল্যায়িত হবে। গতকাল আঞ্চলিক আওয়ামী লীগ সভাপতি গনি মিয়া সরদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন। এসময় আরো বক্তব্য রাখেন পৌর যুবলীগ সভাপতি শফিকুজ্জামান হিরাজ, মাহবুবুর রহমান মাসুদ, যুবলীগ নেতা জাহির আহমেদ, পৌর যুবলীগের সহ-সভাপতি জাহির মিয়া, জুয়েল, আলমগীর, হায়দর আলী, কাইয়ুম, মন্নর আলী, শামীম, জুয়েল, সবুজ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান সেলিম তাকে সমর্থন করার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দলীয় সমর্থনে পৌর মেয়র নির্বাচিত হতে পারলে এমপি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহিরের সহযোগিতায় একটি আধুনিক, উন্নত ও মানবিক পৌরসভা গড়তে কাজ করে যাবেন। তিনি আরো বলেন পৌর কর না বাড়িয়েই সেবা নিশ্চিত করতে এবং অগ্রাধিকার প্রকল্প হিসেবে আরেকটি সুইসগেট নির্মাণ করে জলাবদ্ধতার হাত থেকে পৌরবাসীকে রক্ষা করার প্রতিজ্ঞা আছে তার। সুষ্ট আবর্জনা ব্যবস্থাপনা ও পৌর এলাকায় নারীদের নিরাপত্তা, বিশেষ করে স্কুল কলেজকে জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় সিসি ক্যামেরার আওতায় এনে পৌরবাসীর জন্য একটি শান্তিপূর্ণ শহর গড়তে চান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com