সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে লন্ডনীর মসলার মিল থেকে ১০ বস্তা ভেজাল মসলাসহ ২ ব্যক্তি আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫
  • ৫৮৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে লক্ষাধিক টাকা মূল্যের ১০ বস্তা ভেজাল মসলাসহ ২ ব্যক্তিকে আটক করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গতকাল রাত সাড়ে ৯টার দিকে নবীগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সুজাপুর-পাইকপাড়া সড়কে লন্ডন প্রবাসী আনোয়ার মিয়ার মসলা মিলে অভিযান চালায়। এ সময় ওই মসলা মিল থেকে বস্তাভর্তি ভেজাল মিশ্রিত ধন্যা, হলুদ ও মরিচের ১০ বস্তা মসলা উদ্ধার করে। এ সময় মিলের চালক আব্দুস ছালাম ও কর্মচারি সেলিম মিয়াকে আটক করা হয়। আটককৃত সেলিম মিয়া নবীগঞ্জ উপজেলার নাদামপুর গ্রামের ইব্রাহীম মিয়ার পুত্র ও মিল চালক আব্দুস ছালাম ভৈরব উপজেলার আনছার মিয়ার পুত্র। এ দিকে পুলিশের হাতে আটক মিল চালক আব্দুস ছালাম ও কর্মচারি সেলিম জানায়, উদ্ধারকৃত মসলাগুলো নবীগঞ্জ শহরের প্রতিষ্টিত ব্যবসায়ী বিরেশ পাল ও মহিতোষ পালের। ওই দুই ব্যবসায়ী দীর্ঘদিন যাবত লন্ডন প্রবাসী আনোয়ার মিয়ার মসলা মিল থেকে ভেজাল মসলা তৈরী করে নিয়ে নবীগঞ্জ শহরসহ বিভিন্ন হাট বাজারে পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মসলার পাইকারি বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা বলে জানান এসআই নজরুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com