সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

শহরে স্কুল ছাত্রী অপহরণ ॥ দুই যুবক গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ২ নভেম্বর, ২০১৫
  • ৫৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রীকে অপহরনের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাত সাড়ে ১০টার দিকে পিএসআই বিপ্লবের নেতৃত্বে তাদেরকে শহরের খোয়াইমূখ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
মামলার অভিযোগ সুত্রে জানা যায়, উমেদনগর গ্রামের কামাল মিয়া কন্যা হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী শাম্মি আক্তার নিলি সকাল ৮টার দিকে কোচিং শহরে ক্লাশ করতে বের হয়। পথিমধ্যে চুনারুঘাট উপজেলার কেউন্দা গ্রামের টমটম চালক রমজান মিয়া তার কয়েকজন বন্ধুকে নিয়ে স্কুল ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি দুপুরে স্কুল ছাত্রীর বাবা জানতে পাড়লে অপহরনকারীদের বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে সদর থানার পিএসঅই বিপ্লব রায়ের নেতৃত্বে অপহরনের সাথে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা সদরের সুরুত আলীর পুত্র কাউছার মিয়া (১৮) ও বানিয়াচং উপজেলার কালাইনজুড়া গ্রামের হারুণ মিয়ার পুত্র জাকারুল ইসলাম (১৮)। এদিকে থানায় আটককৃতরা জানায়, ওই স্কুল ছাত্রীর সাথে টমটম চালক রমজান মিয়ার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com