রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বাড়িতে ঢুকে হামলা ভাংচুর

  • আপডেট টাইম শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫
  • ৬৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বাড়িতে ঢুকে হামলা, ভাংচুর ও লোটপাঠের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার দাড়াগাও গ্রামে।
জানা যায়, ওই গ্রামের আহমেদ হুসেন লেদু মিয়ার পুত্র জাবেদ আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল তার চাচাতো ভাই শাহিন মিয়া, সামছুল মিয়া ও বোন জামাই ফজল আলীর সাথে। এ নিয়ে একাধিক বার সংঘর্ষ ও মামলা মোকদ্দমাও রয়েছে। গতকাল সন্ধ্যার দিকে শাহিনের সাথে জাবেদ আলীর কথাকাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে  শাহিন মিয়া ও তার লোকজন জাবেদ আলীর বসত ঘরে ঢুকে হামলা চালায়। হামলায় জাবেদ মিয়া (২৭) ও তার স্ত্রী নাজমা আক্তার (২৩) গুরুতর আহত হয়স্পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করেন।
আহত সুত্র জানায়, হামলাকারীরা ঘরের ভিতরে ঢুকে বাড়িতে ব্যাপক ভাংচুর ও লোটপাঠ করে। এ সময় হামলাকারীরা নগদ ৬৫ হাজার টাকা, সোয়া ২ ভরি স্বর্ণালংকার, পাসপোর্ট ও জমির বিভিন্ন দলিল পত্র লোট করে নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com