বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

গোপায়া গ্রামে মধ্যযুগীয় কায়দায় এক ব্যক্তিকে পিটিয়ে আহত

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫
  • ৬৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পুলিশ লাইন সংলগ্ন গোপায়া গ্রামে স্বামী ও অন্তঃস্বত্তা স্ত্রীকে আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালিয়েছে একদল দুর্বৃত্ত। আহত অবস্থায় পুলিশ তাদেরকে উদ্ধার করে হেফাজতে রেখেছে। গতকাল বৃহস্পতিবার বিকালে এ নির্যাতনের ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, চট্টগ্রাম সদরের বিআরটি এলাকার বাসিন্দা আলমগীরের পুত্র সুমন মিয়া (৩০) তার ৮ মাসের অন্তঃস্বত্তা স্ত্রী মালেকা বেগম (২৫) কে নিয়ে গোপায়া গ্রামে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছে। সুমন গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তুচ্ছ ঘটনা নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বাসার মালিক ওই এলাকার বাসিন্দা নায়েব আলী (৩২) সুমন মিয়াকে মারধর করে। এ সময় ধুলিয়াখাল গ্রামের মৃত আতর আলীর পুত্র রাজ্জাক মিয়া (৩৫) এসে সুমনকে একটি দোকানে নিয়ে বেধরক পেটায়। এ সময় স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে সদর থানা পুলিশ আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা করিয়ে হেফাজতে নিয়ে আসে। এ ব্যাপারে সদর থানা ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, নায়েব আলী ও রাজ্জাকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনা নিয়ে শহরে তোলপাড় শুরু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com