বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে মেয়র পদে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী মোস্তাক আহমেদ মিলুর মতবিনিময় সভা

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫
  • ৫৬৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আসন্ন নবীগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধায় পৌর এলাকার গন্ধা পয়েন্টস্থ মোস্তাক আহমেদ মিলুর নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক এডঃ গতি গবিন্দ দাশ, এডঃ মুজিবুর রহমান কাজল, কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক পৌর সভার প্যানেল মেয়র-২ শাহ রিজভি আহমেদ খালেদ, রবীন্দ্র কুমার পাল প্রমুখ। আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মোস্তাক আহমেদ মিলু ছাত্র জীবন থেকেই আওয়ামী ছাত্রলীগ রাজনিতির সাথে জড়িত। কলেজ শাখার ছাত্রলীগের সাধারন সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সভাপতি, সাধারন সম্পাদক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়ীত্ব পালন করেছেন টানা কয়েক বছর। বার বার নির্বাচিত হয়ে বর্তমানে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। মতবিনিময় সভায় তিনি আওয়ামীলীগের একজন সক্রিয় নেতা হিসেবে দল থেকে তাকে মনোনিত করার জন্য সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com