বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবল চা শ্রমিক প্রমিলা হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫
  • ৬৫৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে চা শ্রমিক প্রমিলা চাষা হত্যা মামলায় প্রেম চাষা নামে আরো এক আসামী গ্রেফতার হয়েছে। গতকাল বৃহস্পতিবার সাড়ে ৭টার দিকে পুলিশ তাকে শ্রীমঙ্গল উপজেলা বর্মাছড়া চা বাগান থেকে গ্রেফতার করে। এর আগে তার শ্বাশুড়ি পদ্মা চাষাকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। গত ২৫ অক্টোবর বিকালে প্রেম চাষার লাথির আঘাতে প্রমিলা চাষার মৃত্যু হয়।
পুলিশ জানান, বাহুবল উপজেলার রশিদপুর চা বাগানের শ্যাম চাষার পুত্র প্রেম চাষা একজন মাতাল ও বেপরোয়া প্রকৃতির লোক। উশৃংখল আচরণে অতিষ্ঠ হয়ে শ্যাম চাষা তার পুত্র প্রেম চাষাকে গত দুর্গাপূজার ৯/১০ দিন আগে বাড়ি থেকে বের করে দেন। এ অবস্থায় প্রেম চাষা তার স্ত্রীকে নিয়ে শ্রীমঙ্গল উপজেলার বর্মাছড়া চা বাগান শশুরালয়ে আশ্রয় নেয়। গত ২৫ অক্টোবর বিকালে শ্বাশুড়ি পদ্মা চাষা তার জামাতা প্রেম চাষাকে রশিদপুরস্থ পিত্রালয়ে নিয়ে আসেন। এ সময়ও প্রেম চাষা উশৃংখল আচরণ করে। পরে বাড়িতে ঘরোয়া সালিশ বিচার বসে। সালিশ বিচার চলাকালে বাকবিতন্ডার এক পর্যায়ে বদমেজাজী প্রেম চাষা তারই কাকীমা প্রমিলা চাষার পেটে লাথি মারে। উক্ত লাথির আঘাতে প্রমিলা চাষা গুরুতর আহত হয়ে মারা যান। এ প্রেক্ষিতে প্রমিলা চাষার পুত্র বিমল চাষা বাদী হয়ে পদ্মা চাষা ও প্রেম চাষাকে আসামী করে বাহুবল মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার পরপরই পদ্মা চাষাকে গ্রেফতার করলেও গা-ঢাকা দেয় প্রেম চাষা। পরে বাহুবল মডেল থানার দারোগা আব্দুল্লাহ আল-মামুন-এর নেতৃত্বে পুলিশ প্রেম চাষার এক বন্ধুর মাধ্যমে বৃহস্পতিবার শ্রীমঙ্গল উপজেলার বর্মাছড়া চা বাগানের উদ্নাছড়া নামক স্থান থেকে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com