শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

আমিরুলকে লুকড়া ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে দেখতে চান ৫ গ্রামবাসী

  • আপডেট টাইম সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫
  • ৫৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রাথী ও সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলামকে সমর্থন দিয়েছেন ৩নং ওয়ার্ডবাসী। গতকাল রবিবার জয়নগর বাজারের চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলামের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জয়নগর, গোয়ালনগর, যাদবপুর, মতুরা নগর, গোপালপুর গ্রামবাসী অংশ গ্রহন করেন। বিশিষ্ট মুরুব্বী হাজী আবু মিয়ার সভাপতিত্বে এবং মাওলানা তাহির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, গোপালপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী মাওলানা সফিকুল ইসলাম, আলী সন্দর মিয়া, ডাঃ সুবোদ দেবনাথ, অনিল দেবনাথ, তাউছ মিয়া, গোয়ালনগর গ্রামের খেলা চাঁন দাস, শিরিষ দাস, ডাঃ অমৃত লাল দাস, পিংকু দাস, মতুরানগর গ্রামের মোহন দাস, উপান্দ দাস, আবু তালেব, মর্তুজ আলী, জয়নগর গ্রামের প্রাক্তন মেম্বার কুরদত আলী, ইসকাদর, মুছন মিয়া, রাশিদ মিয়া, শহীদ মিয়া, রিয়াজুল মিয়া, আহম্মদ মিয়া, আব্দুর রউফ, ফুরুক মিয়া, আব্দুস সালাম, কুতুব আলী, মুরদত আলী, আমজত আলী, আব্দুস শহীদ, সাস্থ মিয়া, স্বপ্ন মিয়া, যাদবপুর গ্রামের জুমত আলী, সিজিল মিয়া প্রমুখ। সভায় বক্তারা আগামী নির্বাচনে ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান আমিরুল ইসলামকে পূর্ণ সমর্থন প্রদান করে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে দেখতে চান। সভায় চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম বলেন, আমার প্রাণ প্রিয় ইউনিয়নের জনগণ আমাকে ভালবাসে বার বার চেয়ারম্যান নির্বাচিত করেছেন। তাই শেষ বয়সে তাদের ভালবাসার প্রতিদান জনসেবার মাধ্যমে দিতে চাই। এ জন্য আমি সকলের সহযোগীতা কামনা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com