মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ইকরামে বিদ্যুত লাইন উদ্বোধনকালে এমপি মজিদ খান ॥ আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে ভবিষ্যতে বিদ্যুতের অভাব থাকবে না

  • আপডেট টাইম সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫
  • ৫৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকলে ভবিষ্যতে বিদ্যুতের অভাব থাকবে না। প্রতি গ্রামে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে যাবে। কৃষিতে বিদ্যুতের ব্যবহার সর্বোচ্ছ ব্যবহার নিশ্চিত করা হবে। বর্তমান সরকার ক্ষমতায় এসে বিদ্যুতের উৎপাদন ৪ হাজার মেগাওয়াট থেকে ১২ হাজার মেগাওয়াটে উন্নীত করেছেন।
তিনি গতকাল ২৫ অক্টোবর বিকাল ৩ ঘটিকায় বানিয়াচং উপজেলার ১২নং সুজাতপুর ইউনিয়নের ইকরাম গ্রামের বিদ্যুত লাইন সুইচ টিপে উদ্বোধন করে আয়োজিত ইকরাম বাজারে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উক্ত বিদ্যুৎ লাইন নির্মাণে ব্যয় হয় প্রায় ৯০ লাখ টাকা। যাহাতে ৪৩৪টি পরিবারে বিদ্যুৎ লাইন সংযোগ দেওয়া হয়েছে। ইকরামবাসীর দীর্ঘদিনের দাবী পূরণ হওয়ায় দলমত নির্বিশেষে সকলই আনন্দিত। পূর্ব ইকরাম গ্রামের ছাবির আলী ও হোসেন মিয়ার নেতৃত্বে শতাধিক নেতাকর্মী বিএনপি এমপি মহোদয়কে ফুল দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন।
উক্ত জনসভায় সভাপতিত্ব করেন ১২নং সুজাতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, পরিচালনা করেন সুজাতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সুহৃদয় আহমেদ খোকন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তজমুল হক চৌধুরী, বানিয়াচং পল্লী বিদ্যুতের ডিজিএম মিজানুর রহমান। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সুজাতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হরবল্লব চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুছ শামীম, ধর্ম বিষয়ক সম্পাদক নূরুল হক মুন্সী, কৃষি বিষয়ক সম্পাদক ইসমাইল মিয়া, ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি খসরু মিয়া, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাহির মিয়া, আওয়ামী লীগ নেতা সাবেক মেম্বার জানে আলম, ইকরাম বাজার কমিটির সেক্রেটারী শাহীন মিয়া, সুজাতপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর আহম্মেদ, নূর উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোবাশ্বির আহম্মদ বাছির প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com