মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

দেনার দায়ে মন্দরী ইউপি’র মেম্বার আউয়ালকে দৌড়ালেন মহিলা মেম্বার

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫
  • ৪৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেনার দায়ে এক পুরুষ মেম্বারকে দৌড়ালেন মহিলা মেম্বার। গতকাল রাত ১০টার দিকে হবিগঞ্জ শহরের আশরাফ জাহান কমপ্লেক্সে এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার আব্দুল আউয়ালের সাথে পরিচয় হয় ১৫নং পইলারকান্দি ইউনিয়নের মহিলা মেম্বার বেলি ইসলামের সাথে। দীর্ঘ দিনের পরিচয়ের সুবাদে মেম্বার আব্দুল আউয়াল মহিলা মেম্বার বেলি ইসলামের নিকট থেকে ৩৫ হাজার টাকা দার নেন।
কিন্তু দীর্ঘ দিন পেরিয়ে গেলেও তিনি আর ওই টাকা পরিশোধ করেন নাই। টাকা আনতে মহিলা মেম্বার কয়েক দফা তার বাড়ীতে যান। কিন্তু দেই দিচ্ছি বলে আব্দুল আউয়াল সময় ক্ষেপন করতে থাকেন। গতকাল উপরে উল্লেখিত সময়ে বেলি ইসলাম আব্দুল আওয়ালকে শহরের আশরাফ জাহান কমপ্লেক্সের নিকট দেখতে পান। তখন তিনি তাকে আটক করে তার টাকা দাবী করেন। এ সময় হট্টগোল সৃষ্টি হয়। এ সুযোগে মেম্বার আউয়াল কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com