রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

চুনারুঘাটে ২৮ কেজি গাঁজাসহ ৩ মাদক পাচারকারী আটক

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫
  • ৪১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ২৮ কেজি গাঁজাসহ ৩ মাদক পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে শানখলা নামক স্থান থেকে গাজাঁ সহ তাদের আটক করা হয়।
চুনারুঘাট থানার এএসআই আলমাস এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার শানখলা ইউনিয়ন অফিস নামক স্থানের রাস্তার পাশে একটি চলন্ত সিএনজি চালিত অটোরিক্সা পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩ যুবক গাঁজাসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগীতায় তাদের আটক করা হয়। কিন্তু সিএনজি অটোরিক্সা চালক পালিয়ে যায়।
আটককৃতরা হল, চুনারুঘাট উপজেলার নয়ানী বনগাঁও গ্রামের মকছুদ আলীর পুত্র নূর আলম (২৫), আঃ মানিকের পুত্র  এমদাদুল হক (২০) এবং আঃ রউফের পুত্র হারুন মিয়া (২৩)।
এদিকে বৃহস্পতিবার দুপুর ২টায় তাদেরকে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক পাচারকারী ৩ যুবকের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অপর দিকে, পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ ১৩ পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদের মধ্যে ৯ জন পরোয়ানা ভুক্ত এবং ৪ জন নিয়মিত মামলার আসামী।
জেলা গোয়েন্দা কর্মকর্তা শাহ গোলাম মর্তুজা জানান, বাহুবল উপজেলার রাউৎগাও গ্রামের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গালিব হোসেন এর পুত্র জাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও জেলার বাহুবল থানায় ৩ জন, চুনারুঘাট, নবীগঞ্জ, আজমিরীগঞ্জ থানায় ২ জন করে এবং বানিয়াচং ও লাখাই থানায় ১ জন করে আসামী গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com