মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলীনগর এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান-বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার ধর্মঘর সিমান্ত ফাঁড়ির সুবেদার আবু হানিফের নেতৃত্বে বিজিবি টহলদল ওই এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।