বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটের পূর্ব উবাহাটা গ্রামে চলছে জুয়া ॥ বাড়ছে চুরি ডাকাতি ও ছিনতাই

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫
  • ৪৭৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ ওয়ান টেন, ঝান্ডি মন্ডু ও তাসের মাধ্যমে চুনারুঘাট উপজেলার পূর্ব উবাহাটা গ্রামে জনৈকি ব্যক্তির বাড়িতে প্রতিদিন রাতে বসছে জমজমাট জুয়ার আসর। বাড়ির মালিক আরব আলী প্রতিদিন রাতে জুয়ারীদের কাছ থেকে মোটা অংকের ভাড়া হাতিয়ে নিচ্ছেন। পাশাপাশি সেখানে মদ গাজা সেবনসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চলে। প্রতিদিন রাতে ওই জুয়ার আসরে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজসহ জেলার বিভিন্ন স্থান থেকে মোটর সাইকেল, সিএনজি যোগে জুয়াড়িরা এসে যোগ দিচ্ছেন। এতে যেমন এলাকার পরিবেশ বিন্ষ্ট হচ্ছে অন্যদিকে চুরি ডাকাতি ছিনতাইয়ের ঘটনা ঘটছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, এলাকার একটি প্রভাবশালী চক্রের ছত্রছায়ায় এ জুয়ার আসর বসানো হয়েছে। এলাকার উঠতি বয়সের যুবকরা ও এ আসরে যোগ দিচ্ছে। এতে করে এলাকার যুব সমাজ দিনদিন ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। এ অবস্থায় এলাকার অভিভাবকরাও দিশেহারা হয়ে পড়ছেন। প্রভাবশালীদের ভয়ে এলাকার কেউ এর প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানিয়েছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকার সচেতন মহল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com