প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী ২৩ অক্টোবর জাতীয় পার্টির উপজেলা দিবস। জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এই দিনে উপজেলা প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকে জাতীয় পার্টি এই দিনটিকে উপজেলা দিবস হিসেবে পালন করে আসছে। তাই আগামী ২৩ অক্টোবর হবিগঞ্জের সবকটি উপজেলায় দিবসটি উদযাপন করতে সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন খান।