বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচঙ্গে স্কুলছাত্রীকে শ্লীলতাহানি ও প্রধান শিক্ষকের উপর হামলাকারী ॥ মামুন অবশেষে ইমামবাড়ী এলাকা থেকে গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫
  • ৫৯৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ অবশেষে গ্রেফতার হলো বানিয়াচংয়ের আলোচিত ডাঃ ইলিয়াছ একাডেমির স্কুলছাত্রীকে শ্লীলতাহানি ও প্রধান শিক্ষকের উপর হামলাকারী মূলহুতা মামুন মিয়া। গতকাল শনিবার বিকালে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের ঈমামবাড়ি এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে। বখাটে মামুন বানিয়াচং সদর প্রথমরেখ এলাকার মখলিছ মিয়ার পুত্র।
প্রসঙ্গত, গত রোববার সকালে ডাঃ ইলিয়াছ একাডেমির ষষ্ট শ্রেণীর এক ছাত্রী স্কুলে যাবার পথে শ্লীলতাহানি করেছিল বখাটে মামুন। এ ঘটনায় ছাত্রীর অভিভাবকরা মামুনের বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দেন। আইনি ব্যবস্থা নিতে অভিযোগপত্রটি সুপারিশ করে থানা পুলিশের কাছে পাঠান প্রধান শিক্ষক আব্দুুল মোছাব্বির। আর থানায় অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে মামুনের স্বজনরা স্কুলের প্রধান শিক্ষক আব্দুুল মোছাব্বিরের বাড়িঘরে সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে। এ সময় প্রধান শিক্ষক ও তার স্ত্রী গুরুতর আহত হন। এ ঘটনার প্রতিবাদে উপজেলা সদরের সব কলেজ-মাধ্যমিক ও মাদ্রসার শিক্ষক শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচী পালন করেন। কর্মসূচীতে বখাটে মামুনসহ হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন। এরপরও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেননি। পরে বুধবার শিক্ষক-শিক্ষার্থীরা বিশাল মানববন্ধন কর্মসূচী পালনসহ স্মারক লিপি দেন স্থানীয় এমপি আব্দুল মজিদ খান ও প্রশাসন বরাবরে। এ ঘটনায় ডাঃ ইলিয়াছ একাডেমীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোছাব্বির’র ছেলে এ এম জাহিদুল আমীন বাদী হয়ে বাবু মিয়াকে প্রধান আসামী করে জনি, তুষার, মামুন মিয়া, রিয়াদ মিয়া, রাহিন মিয়া, আলফু মিয়া, মখলিছ মিয়া ও আরজু মিয়া’র নাম উল্লেখ করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। ডাঃ ইলিয়াছ একাডেমীর সহকারী প্রধান শিক্ষক হেমায়েত আলী খান এ প্রতিনিধিকে জানান, এ বিষয়ে আজ সকাল ১১ টায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্টানের প্রধানদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। সভা থেকে পরবর্তী করণীয় বিভিন্ন বিষয়াদি নিয়ে সার্বিক আলোচনা হবে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com