বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নুরপুুরে ট্রাক চাপায় এক ব্যক্তির মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫
  • ৬০০ বা পড়া হয়েছে

এম এ আই সজিব ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নুরপুুর ইউনিয়নের পুরাসুন্দা নামকস্থানে ট্রাক চাপায় রফিক মিয়া (৪৫) নামে এক ট্রলি চালক ঘটনাস্থলে নিহত হয়েছে। এ সময় আলাউদ্দিন (২২) নামে প্রাণ কোম্পানীর এক শ্রমিক আহত হয়েছে। গতকাল শনিবার সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিক মিয়া হবিগঞ্জ সদর উপজেলার নছরতপুর গ্রামের মৃত শিশু মিয়ার পুত্র। আহত আলাউদ্দিনকে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা জানান, গতকাল সকালে ঢাকাগামী একটি ট্রাক মহাসড়কের উল্লেখিত স্থানে দাঁড় করিয়ে রাখা একটি ট্রলিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টর চালক রফিক মারা যায়। এ সময় আহত হয় ওই ট্রাক্টর শ্রমিক। হাইওয়ে থানর ওসি এজাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com