সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সরকার ও এমপি আবু জাহিরের উন্নয়ন কর্মকান্ডে মুগ্ধ হয়ে ॥ ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগমের আওয়ামীলীগে যোগদান

  • আপডেট টাইম শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫
  • ৮৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সরকার ও এমপি আবু জাহিরের উন্নয়ন কর্মকান্ডে মুগ্ধ হয়ে আওয়ামীলীগে যোগদান করেছেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ও ১ ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের কাউন্সিলার পিয়ারা বেগম। গতকাল রাতে এমপি আবু জাহিরের বাস ভবনে অর্ধশতাধিক নেতাকর্মী ও সমর্থকদেরকে নিয়ে তিনি আওয়ামীলীগে যোগদান করেন। এ সময় তিনি এমপি আবু জাহিরকে ফুলেল শুভেচ্ছা জানান।
এমপি আবু জাহির যোগদানকালে উপস্থিত নেতাকর্মীদেরকে বলেন, বর্তমান সরকার নারী নেতৃত্বের বিকাশে কাজ করে যাচ্ছে। হবিগঞ্জ পৌরসভায় কঠিন সময়ে নেতৃত্ব দিয়ে পিয়ারা বেগম প্রমাণ করেছেন নেতৃত্ব দিতে নারীরা আর পিছিয়ে নেই।
পিয়ারা বেগম বলেন, হবিগঞ্জ পৌরসভার উন্নয়ন কাজে এমপি আবু জাহির যেভাবে ভূমিকা রেখেছেন তার জন্য তিনি কৃতজ্ঞ। বর্তমান সরকার নারী বান্ধব সরকার বলেই তিনি জনগনের জন্য কাজ করতে পেরেছেন। তিনি জনগনের উন্নয়নের পাশাপাশি দলীয় কর্মকান্ডে আরও সক্রিয় হবেন বলে প্রতিশ্র“তি ব্যক্ত করেন।
আওয়ামীলীগে যোগদানকালে উপস্থিত ছিলেন, বাবুল, তুহিন, সাজন, রাহুল, নাজমুল, সাকিব, রুয়েন, আরিফ, সালাম, রুবাদ, সাগর, রিয়াদ, মনজিলা বেগম ও সাইফুল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com