শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে মধু মিয়া হত্যাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন আজ

  • আপডেট টাইম শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫
  • ৪৯৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুস্তমপুর গ্রামের সাবেক মেম্বার ও আওয়ামীলীগ নেতা মধু মিয়া হত্যাকান্ডের প্রতিবাদে এবং ঘাতকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে আজ শনিবার সকাল ১০ টায় মানববন্ধন কর্মসুচি ঘোষণা করা হয়েছে। দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তমপুর টোলপ্লাজার এলাকায় এ মানববন্ধন কর্মসুচি ঘোষণা করে।
উল্লেখ্য, চলতি মাসের গত ৮ অক্টোবর একই গ্রামের জাহির বাসায় অনৈতিক কাজের প্রতিবাদ করায় জাহির মিয়া ও তার লোকজন রুস্তমপুর টোলপ্লাজায় অতর্কিত হামলা চালিয়ে মধু মিয়াকে হত্যা করে। এ ঘটনায় নিহত মধু মিয়ার কলেজ পড়ূয়া আহত ছেলে বাদী হয়ে নবীগঞ্জ থানায় ৪৮ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। উক্ত মামলায় পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। এছাড়াও মধু মিয়ার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবীতে এলাকায় পোষ্টার সাটানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com