সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা রাজুকে দুর্বৃত্তের ছুরিকাঘাত

  • আপডেট টাইম বুধবার, ১৪ অক্টোবর, ২০১৫
  • ৪৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা মুছা আহমেদ রাজু (২৮) কে ছুরিকাঘাত করেছে একদল দুর্র্বৃত্ত। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। এ খবর পেয়ে দুর্র্বৃত্তদের গ্রেফতারের দাবীতে কিছু নেতাকর্মী থানার সামনে সড়ক অবরোধের চেষ্টা করে। পরে ওসি নাজিম উদ্দিন দূর্বৃত্তদের গ্রেফতারের আশ্বাস দিলে তারা সড়ে যায়। জানা যায়, রাজুকে একদল দুর্বৃত্ত স্টাফ কোয়ার্টার এলাকায় ছুরিকাঘাত করে। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে ওসি জানান, দুর্বৃত্তদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি শুনেছি, তবে কি কারণে ঘটনাটি ঘটেছে তা আমি জানিনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com