সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

চুনারুঘাটে রেমা চা বাগানে গরু ছড়ানোকে কেন্দ্র করে হামলায় ৩ চকিদার আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫
  • ৬২৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের রেমা চা বাগানের ভিতরে গরু ছড়ানোকে কেন্দ্র করে ৩ চকিদারের মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করেছে একদল দুর্বৃত্তরা।
জানা যায়, সোমবার বিকাল ৩টার দিকে রেমা চা বাগান এলাকায় এ ঘটনাটি ঘটে। বাগানের চকিদার আলীনগর গ্রামের মৃত মীর হোসেনের পুত্র সিরাজ মিয়া (২৫), মৃত আঃ রহিমের পুত্র আঃ হাই (৩৫), আলী হায়দর (৪০) ৩ চকিদার দীর্ঘদিন যাবত ধরে রেমা চা বাগানে চকিদার হিসেবে কাজ করে আসছিল। সোমবার বিকার ৩টার দিকে আলীনগর গ্রামের কথিপয় জোরপূর্বকভাবে তাদের গরু নিয়ে বাগানের ভিতর প্রবেশ করার চেষ্টা চালায়। এসময় চকিদার সিরাজ মিয়ার সাথে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সিরাজ মিয়ার উপর হামলা চালায়। সিরাজ মিয়ার শোর চিৎকারেঅপর ২ চকিদার এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com