রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হ্যান্ডকাপসহ সিলেট হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া আসামী মাধবপুরে গ্রেপ্তার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫
  • ৫১৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ সিলেট এমএজি উসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পুলিশ হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আসামী সামাদ রব্বানী (২৫)কে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ। সোমবার ভোররাতে মাধবপুর থানার এস.আই সামস-ই-তার্বরীজ উপজেলার মৌজপুর গ্রামে হিরা মিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন জানান- নারী ও শিশু নির্যাতন মামলার আসামী কোম্পানীগঞ্জের সামাদ রাব্বানী (২৬) অসুস্থ অবস্থায় মঙ্গলবার সিলেট এমএজি উসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে হাসপাতালের ৪র্থ তলার ৪নং ওয়ার্ডে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন থাকা অবস্থায় ১০ অক্টোবর শনিবার দিবাগত রাত প্রায় ২টায় পুলিশের চোখ ফাকি দিয়ে বাথরোমের ভেনটিলেটর ভেঙ্গে হ্যান্ডকাপসহ পালিয়ে যায়। এ ঘটনায় দায়িত্বরত ৩ কারারক্ষিকে সাময়িক বরখাস্ত করে কারা কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com