সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে শতক বাজার পরিচালনা কমিটি গঠন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫
  • ৫৩৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে উপজেলার শতক নতুন বাজার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গত রবিবার রাতে ৫ মৌজার লোকজন স্বঃতস্ফূর্ত ভাবে অংশ নিয়ে সর্বসম্মতিক্রমে বিশিষ্ট সমাজ সেবক সাবের আহমদ চৌধুরীকে সভাপতি, আমিনুল ইসলাম এলাইচকে সাধারণ সম্পাদক এবং সেলিম আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি- জাহেদুজ্জামান তুলা, ইমান আলী, সহ সাধারণ সম্পাদক মতি মিয়া, ক্ষিতিশ চন্দ্র দেব, সহ সাংগঠনিক কুরুশ মিয়া, শুকুর গোপ, অর্থ সম্পাদক ডাঃ আলফু মিয়া, সহ অর্থ সম্পাদক আনোয়ার মিয়া, তাবেদ মিয়া, প্রচার সম্পাদক সম্পাদক কনর মিয়া, সহ প্রচার সম্পাদক দিলদার মিয়া, আব্দাল মিয়া, চিকিৎসা বিষয়ক সম্পাদক ডাঃ সুবল দেব।
এর পুর্বে পাচ মৌজার বিশিষ্ট মুরুব্বী মনু মিয়ার সভাপতিত্বে অনুষ্টিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আবুল খয়ের গোলাপ, বাজার কমিটির সাবেক সভাপতি শফিউল আলম বজলু, প্রাক্তন মেম্বার শাহ গোলাম ইজদানী শামীম, সাইফুল আলম চৌধুরী, নুরেমান আহমদ চৌধুরী প্রমূখ। সভায় গজনাইপুর ইউনিয়নের শতক বাজার এলাকার ৫ মৌজার শত শত মানুষ অংশ গ্রহন করেন। পরে সভায় সর্ব সম্মতিক্রমে উক্ত কমিটি ঘোষনা করা হয়েছে। ৫ মৌজার লোকজন গঠিত কমিটি মানুষের প্রত্যাশা পুরনে বাজারের উন্নয়নের পাশাপাশি সার্বিক শান্তি শৃংখলা ফিরে আনবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com